# Tags

মেহেরপুরে জেলা বিএনপির মৌন মিছিল

মেহেরপুর প্রতিনিধি(১৮ জুলাই):মেহেরপুরে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জননেতা, আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন মিছিলটির নেতৃত্ব দেন। সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট কামরুল হাসান ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আলমগীর খান ছাতু,ফয়েজ মোহাম্মদ, ফারুক হোসেন, কাজী মিজান মেনন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।